শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার

 

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথির বক্তব্যে রাখেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, উপজেলা আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজী মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার ও গলাচিপা থানার ওসি তদন্ত মোকাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ মহিলা  ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাদের বিশ্বাস ও প্রেসক্লাবের সভাপতি মু খালিদ হোসেন মিলটন। এসময় বক্তরা ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও মুজিবনগর সরকারের বিভিন্ন স্মৃতি  তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সূধীজন ও গণমাধ্যমকর্মীরা। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন গলাচিপার ঐতিহ্যবাহী ঝাউতলা বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়।  এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখা জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost