
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৭/০৪/২০২৪ খ্রি: ২০.৩৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন ভোগপাড়া সাকিনস্থ বোরহান (১৯), পিতা- মৃত মুর্শিদ এর মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আকাইদ(১৯) পিতা- মোঃ রমজান আলী, সাং- ভোগপাড়া, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭/০৪/২০২৪ খি: ২০.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৭/০৪/২০২৪ খ্রি: ২৩.৩০ ঘটিকায় করিমগঞ্জ থানাধীন ধৃত আসামি ১। মো: মানিক মিয়া (৬৫), পিতা মৃত-ইব্রাহিম, সাং-উত্তরচাঁনপুর, থানা-করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে, ২। মোঃ রুহুল আমিন (৩৬), পিতা- মৃত কিতাব আলী, সাং- ভাষানিয়া পাড়া (নীলগঞ্জ), থানা- কিশোরগঞ্জ সদর, জেলা: কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা নামক মাদকদ্রব্য এবং ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা উদ্ধার করে ১৭/০৪/২০২৪ খি: ২৩.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮-সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply