শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

স্ত্রীর দাবী নিয়ে দুই দিন ধরে ছেলের বাড়িতে অবস্থান বরিশালের তরুনী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার

 

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) নামের এক তরুনী অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে। বৃহস্পতিবার বিকাল থেকে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকায় ছেলের বাড়িতে ওই তরুণী অবস্থান করছেন। তরুণীর বাড়ি বরিশাল ৩০নং ওয়ার্ডের গণপাড়া, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে। সে বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের  ছাত্রী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুনী। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই দিন ধরে অন্তরা রানী শীল অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান করছে।

জানা গেছে, অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় বৃহস্পতিবার সকালে আসে। বিকেল থেকে ৯নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকায় অনুপম ভূইয়ার বাবা এ্যাডভোকেট অরুন ভূইয়ার বাড়িতে অবস্থান সহ অনশন শুরু করে। এ সংবাদ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভীড় করতে থাকে।

অনশনকারী ওই তরুনী বলেন, আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়ীতে ভাড়া থাকতো। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। বেড়াতে যাওয়ার পর থেকে অনুপমের সঙ্গে  আমার পরিচয়। একপর্যায়ে অনুপম বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্কে জড়ায়। তার সাথে আট বছর ধরে আমার প্রেমের সম্পর্ক চলে। বিভিন্ন স্থানে হোটেলে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যায় অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে পুরোহিতের সামনে বিয়ে করেন।

তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার শারীরিক ভাবে মেলামেশা করেছেন। তার প্রমান রয়েছে। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারী চাকুরী করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভন দেয় অনুপম ভূূইয়াঁ। এর পর থেকে আজ কাল করে দীর্ঘ বছরের পর বছর ঘুরাতে থাকে। একপর্যায়ে অনুপম এর অন্যেত্রে বিয়ের খবর শুনে অন্তরা রানী শীল স্বামীর অধিকার নিয়ে তার বাডীতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণসহ বাড়ীর বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায়।

এদিকে স্বামীর অধিকার আদায়ের জন্য ছেলের বাড়িতে অমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতিমধ্যে’ই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুনী।  বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন , খবর পেয়ে থানা পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনী কে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নিবার্হী কর্মকতা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost