শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নান্দাইলে রানা নামক যুবককে কুপিয়ে নৃশংস ভাবে হত‍্যা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার

 

আতাউর রহমান বাচ্চু-নান্দাইল প্রতিনিধি। 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২১ এপ্রিল রোববার দিবাগত রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ মোকসেদ আলীর পুত্র বকুল ফকির (৫০), বুলু ফকির (৪৫) ও বকুল ফকিরের পুত্র ফাহিম (২২) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে নিজ পুকুর পাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল।
এসময় দূর্বৃত্তরা তাকে জোরপুর্বক পুকুরপাড় থেকে মৃত আব্দুল হামিদ মিয়ার পুত্র খোকন মিয়ার ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্বজনরা রানাকে খোঁজাখুজির একপর্যায়ে ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহত রানার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে, শীঘ্রই হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উল্লেখ্য, বনাঢী গাংগাইলপাড়া গ্রামে রাজন গংদের সাথে বকুল গংদের মধ্যে বৈদ্যুতিক সেচ লাইন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সহ পাল্টাপাল্টি মামলা-মোকাদ্দমা চলে আসছিল। তবে নিহত রানার ঘটনাকে কেন্দ্র করে বকুল গংদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost