শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মধুপুরে মাটি কাটার গর্তের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৪ বার

 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ভান্ডারগাতি টেংগরপাড়া গ্রামের মো. আলহাদী(৭) নামের এক মাদ্রাসা ছাত্র মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা গেছে।
শনিবার(১১মে) সন্ধ্যায় মাদ্রাসার পাশে একটি মাটি কাটা গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ভান্ডার গাতী টেংগরপাড়া গ্রামের হাসান আলী ফকিরের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, আল-হাদী পাশ্ববর্তী মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসায় লেখাপড়া করতো এবং ছুটির পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেলে প্রাইভেট পড়তে আবার মাদ্রাসায় যেতো।
প্রতিদিনের ন্যায় আজও ছুটির পর বিকেল ৩ টার দিকে মাদ্রাসায় বই রেখে বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে না যাওয়ায় তার পরিবারের লোকজন মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারে সে বই রেখে বাড়িতে চলে গেছে।
প্রত্যক্ষদর্শী লাল মিয়া ফকির জানান, আমরা বিকাল ৩টা থেকে পাশ্ববর্তী নদী এবং বিভিন্ন ডুবা ও পুকুরে খোঁজ নিয়ে আসার পথে মাদ্রাসার পাশে একটি মাটিকাটা গর্তের দিকে এগিয়ে যেতেই তার পায়ের একটি সেন্ডেল ভাসতে দেখি। সাথে সাথে পানিতে নেমে তলিয়ে থাকা মরদেহ খুঁজে পাই।
মৃত আল-হাদীর বাবা মা ঢাকার বাইপাইলের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাকে তার দাদী লালনপালন করেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। তার মা বাবা ঢাকা থেকে আসার পর তাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost