শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মুন্সীগঞ্জে স্বামীর আঘাতে প্রাণ গেল স্ত্রীর,

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৮৫ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে বিয়ের দুই মাস পর স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর।বুধবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের নাম জিয়াসমিন আক্তার(২৫)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

স্থানীয়রা জানায়,হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়।নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন।পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা।নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর মরদেহ স্বামীর বসত ঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও জানান,স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামী। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে।

এদিকে,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। স্ত্রীর হত্যাকারী স্বামী শাহজালালকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost