শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কাপ্তাইয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার

 

জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।

মতবিনিময় বিনিময় শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহন করায় কাপ্তাইয়ের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যকে কাপ্তাই প্রাথমিক শিক্ষা পরিবার এবং বড়ইছড়ি ক্লাস্টের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
পরে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost