শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

রাজশাহীতে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন বিরুদ্ধে হয়রানী মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার

 

রাজশাহীর সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটনকে ফাসানোর জন্য চাদাবাজি ও যৌন হয়রানির মিথ্যা ঘটনা সাজিয়ে পরিকল্পিতভাবে ১০ জুলাই রাত সাড়ে আটটায় চাঁদাবাজি মামলা এবং রাত সাড়ে নয়টায যৌন হয়রানির মিথ্যা মামলা করেছে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা যায় আলোচিত এই দুই মামলার মধ্যে চাঁদাবাজির মামলার বাদী নগরীর কুখ্যাত সুদ কারবারি, একাধিক চাঁদাবাজি ও সাইবার ক্রাইম অপরাধ মামলার আসামি আয়েশা আক্তার লিজা, তার
বিরুদ্ধে সাবেক একজন সংসদ সদস্যকে ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও সুদের টাকা খাটিয়ে সাদা স্ট্যাম্প ও ব্ল্যাংক চেকের খপ্পরে ফেলে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই নারী। টাকা না পেলে আদালতে মামলা ঢুকে দিচ্ছেন। অন্তত ৩০ জন ব্যক্তি লিজার কাছ থেকে সুদে টাকা নিয়ে মামলার আসামি হয়ে এখন আদালতের বারান্দায় ঘুরছেন।

অপর মামলাটির বাদী সাংবাদিক পরিচয় দানকারী তাজমিরা তাবাসসুম নামের এক নারী। তিনি যৌন হারানির মিথ্যা মামলা করে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। গতবছর এই নারীর দায়ের করা যৌন নিপীড়ন মামলায় আরো কয়েকজন সাংবাদিক আসামী হিসেবে এখনো আদালতের বারান্দায় ঘুরছেন। তাসমিরা তাবাসসুমের বাড়ি নগরীর চন্দ্রিমা থানা এলাকার ভদ্রা জামালপুর বলে জানা যায়।

এসকল নারীদের সাথে থানা পুলিশের সখ্যতা রয়েছে বলে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হয়রানি করার একাধিক অভিযোগ উঠেছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ঘটনার বিস্তারিত জেনে বিষ্ময় প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাজানো ঘটনার সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost