শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সরকার পতনের এক মাস পূর্ণ : গলাচিপায় শহীদি মার্চ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার

 

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে পটুয়াখালীর গলাচিপায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে। এসময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়, সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উম্মে হাবিবা ওয়াফা, মো. শাকিল খলিফা, মো. রাফিন, মো. মেহিদি হাসান রিয়ান ও মো. বাপ্পি। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

বক্তব্যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত পৌরসভার ৭নং ওয়ার্ডের রুপনগর এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম রুবেল (৩৪), আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিএনজি চালক মো. জাহাঙ্গীর খান (৪০), চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের ব্যবসায়ী মামুন হাওলাদার(৪০), চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের শিক্ষার্থী মো. রাসেল(১৮), ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের শিক্ষার্থী মো.সাগর গাজী(২০) ও কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের ছাত্র রাব্বি (১৩) সহ আবু সাঈদ, মুগ্ধ এবং বিভিন্ন জায়গায় নিহতের স্মরণ করে। এছাড়াও তাদের হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost