
জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকায় ভাংগন দেখা দিয়েছে।
এই সড়ক দিয়ে খোরশেদ তালুক এলাকার ৬-৮হাজার লোকজন যাতায়াত করে।উক্ত সড়ক দিয়ে খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উওর রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় এবং উওর রাংগুনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। সম্প্রতি বৃষ্টির ফলে খালের পানি বেড়ে যাওয়ায় খোরশেদ তালুক এলাকায় এ ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করে। ভাঙ্গনের ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। বৃষ্টির পানিতে খালের পানি বেড়ে গেলে ভাঙ্গনের স্থান দিয়ে খালের পানি লোকালয়ে ডুকে পরে।এতে ক্ষতিগ্রস্ত হয় খোরশেদ তালুক এলাকায় লোকজন।বিলীন হয়ে যেতে পারে বহু বসতঘর।এতে আতঙ্কের মধৌ পরেছেন এলাকাবাসি।তাই কুরমাইখাল ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply