
শংকর ঋষি
শাল্লা,সুনামগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় শাল্লা উপজেলায় নিয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা সদরের শহীদ মিনারে সামনের রাস্তায় উপজেলা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চম্পা তালুকদারের সঞ্চালনায় ১০ম গ্রেড বাস্তবায়ন
শিক্ষকদের ন্যায্য দাবীতে মানববন্ধনে সহমত পোষণ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজনব্রত সরকার, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাসুদেব সরকার, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম, মনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, সীমেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেন, লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দিপ্তী বৈষ্ণব, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস প্রমুখ।
Leave a Reply