শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

রশিদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান (ফারুকের) পদত‍্যাগের ও সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার

 

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার ১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়াকে প‍্যানেল চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ বুধবার সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ টু ঢাকা মহাসড়কের পাশে ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি করেছে।
মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবী নব নির্বাচিত প‍্যানেল চেয়ারম্যান ফারুক মিয়ার বিরুদ্ধে ৩ টিরও অধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলাবাজ ও বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দেওয়া ব্যক্তি চেয়ারম্যান পদে থাকলে আরো অপরাধ বেড়ে যাবে বলে দাবী স্থানীয় এলাকাবাসী ও বক্তরা।

গত ৩০শে সেপ্টেম্বর রোজ সোমবার মো: ফারুক মিয়াকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছিল। অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম জুয়েল বিগত ২৭সেপ্টেম্বর তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে যাওয়ার পর তাহার অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের সার্বিক কাজকর্মে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিবে বলে তাকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা নং-৩৩ উপধারা নং-০২ মোতাবেক প‍্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

মানববন্ধনে স্থানীয় মেম্বার জাহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরিফ মিয়া, আলা উদ্দিন, মুখলেস মেম্বার, মহিলা মেম্বার স্বপ্না,বিলকিস আক্তার , রফিকুল ইসলাম,রবিন মিয়া, ফরিদ উদ্দিন প্রমুখ।

স্থানীয় মহিলা মেম্বার লিপি আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে হাজারো পুরুষ ও মহিলা নিয়ে মানববন্ধন কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান করেন এবং স্থানীয় এলাকাবাসীর দাবী একটাই অবিলম্বে প‍্যানেল চেয়ারম্যান ফারুকের বহিষ্কার ও তার সদস‍্য পদ প্রত‍্যাহারের দাবী জানান।

বক্তব‍্য তারা জানান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প‍্যানেল চেয়ারম্যান ফারুককে বহিষ্কার করার জন‍্য স্মারকলিপি প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost