
মোঃ মাসুদ নরসিংদী প্রতিনিধি
আখেরী নবী হুজুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,) যার সৃষ্টি না হলে পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না, আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে ভারতের মুশরিক রামগিরি নামক কুলাঙ্গার নবীর পবিত্র শানে মানহানী করে বক্তব্য দেওয়ায় এর প্রতিবাদে নরসিংদী আল্লাহ চত্বরে ছাত্র-জনতা মানব বন্ধন করেন।
সমাবেশে ছাত্র-জনতা বলেন, আখেরী নবী হুজুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয় তার পবিত্র শানে কেউ বেয়াদবী করলে আমরা মেনে নিব না। পৃথিবীর যে প্রান্তে সে কটুক্তকারী থাকুক তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা চাই অবিলম্বে সেই কুলাঙ্গার রামগিরিকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোউক।
ছাত্র-জনতার বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা। কুলাঙ্গার রামগিরিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা। আর ভারত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের সাথে ভারতের কোন সম্পর্ক থাকতে পারে না।
মোঃ আকিব হোসান বলেন, আমাদের নবী হুজুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে ভারতের মুশরিকরা মানহানী করছে আর বাংলাদেশ সরকার ভারতে ইলিশ পাঠাচ্ছে অপরাধী কখনো ইলিশ পাওয়ার যোগ্য নয়।

মোঃ সজিব খান বলেন,ভারতে যখন মুসলমানরা চরম নির্যাতিত হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করা হচ্ছে, আর বাংলাদেশের হিন্দুরা শাহী হালে আছে । স্বৈরাচার আওয়ামী লীগের আমলে সরকারি এান তহবিল থেকে পতি মন্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হতো। অথচ যে দেশে ৯৫% মুসলমান কোরবানিতে, মসজিদ গুলোতে কিছুই দেওয়া হতো না । স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মুসলমানদের সাথে বেঈমানি করেছেন।
মোঃ মনির হোসেন বলেন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার প্রয়োজন হলে মন্দিরের ভিতরে পূজা করা উচিত মন্দিরের বাইরে মন্ডপ বানিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা কখনোই মেনে নেওয়া যায় না.। তিনি আরো বলেন কুলাঙ্গার রামগিরিকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ।
Leave a Reply