শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সীমান্ত খোকন-(এনটিভি বার্তা সম্পাদক) এর মৃত‍্যুর রহস‍্য, সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার

নিজস্ব প্রতিনিধি:

এনটিভি’র বার্তা সম্পাদক তাজুল ইসলাম সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

আজ শনিবার (১২ই অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ শহরস্থ কালীবাড়ি মোড় বিজয় চত্বরে কালের নতুন সংবাদ পরিবারের উদ‍্যোগে মানববন্ধন করা হয়।

কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) কিশোরগঞ্জ শাখা সভাপতি মো: খায়রুল ইসলাম ভুঁইয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক  খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক শুরূক এর সম্পাদক হাকীম মোঃ ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মো: ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মতিউর রহমান ভুঁইয়া শাহীন, ফজলে মাওলা মুফতি নাইম আহমেদ, দৈনিক বাংলার দ্রুত পত্রিকার জেলা প্রতিনিধি ও বিটিএন বাংলা সম্পাদক আসাউজ্জামান জুয়েল,দৈনিক ডেল্টা টাইমস জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক সংবাদ চিত্র সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মাহফুজুল হক খান জিকু,দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এফ এম আব্বাসউদ্দীন, দৈনিক একুশে বাণীর জেলা প্রতিনিধি মো: আজিজুল হক ফাহিম, দৈনিক সন্ধ্যাবাণী জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জনী, উপজেলা প্রতিনিধি নারগিস আক্তার মুন্নী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন হোসেনপুর উপজেলার সভাপতি এসকে শাহীন নবাব, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মিজানুর রহমান, ইশাখা সংবাদ এর সম্পাদক আফসার উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

দৈনিক কিশোরগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, সাংবাদিকতা হোউক ন‍্যায় ও সমাজের কল‍্যাণের পক্ষে, হলুদ সাংবাদিকতা না করার আহ্বান জানান এবং সীমান্ত খোকনের মৃত‍্যুর রহস‍্য উদঘাটনের দাবী জানান, সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোউক এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত না তারা যেনো ভোগান্তিতে না পরে বক্তব্য কালে এ বিষয় সমূহ তুলে ধরেন।

মানববন্ধনে অন‍্যান‍্য বক্তারা বলেন, বর্তমান সরকারের সাথে জড়িত ও সংশ্লিষ্ট প্রশাসন সীমান্ত খোকনের মৃত্যুর রহস্য উদঘাটন, সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান সেই সাথে এই মৃত‍্যুর সাথে যারা সম্পৃক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost