শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

চরভদ্রাসনে মদ পান করে স্কুল ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার

 

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মদ পান করে স্বপ্না বাওয়ালী (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহত স্বপ্না উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সাথে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।
পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে তাদের নিকট মদ পানের কথা স্বীকার করে। বিষয়টি জানতে পেরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে মারা যায়। কাদের সাথে কখন তারা এই মদ পান করে সে রহস্যও এখনো জানা যায়নি।

(শিমুল তালুকদার মোবা: ০১৭১৯১০৩৬১৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost