শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

হাওরের বুকে সবুজের বেস্টনী ঘেরা একটি গাছ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে, অনেকগুলো গাছ মিলে যেন একটি সবুজ দেয়াল তৈরি করে রেখেছে। কিন্তু যত কাছে যাওয়া যায়, ততই বিষয়টি স্পষ্ট হতে থাকে। অনেকগুলো নয়, একটি গাছই বিস্তৃত হয়ে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে, আগলে রেখেছে পুরো একটি গ্রামকে।

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুসিত অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে গেলে এই গাছের দেখা মেলে। পাতাগুলো অনেকটা হিজলগাছের মতো হলেও স্থানীয়রা একে চণ্ডীগাছ নামে ডাকেন। অনেকে করসগাছ নামেও চেনেন। কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসা পর্যটকদের যেন এই গাছের ছায়ার পরশ একবারের জন্য হলেও চাই-ই চাই। শুকনো মৌসুমে তো পর্যটকের আনাগোনা থাকেই, বর্ষাও নৌকা নিয়ে অনেকে আসেন গাছটি দেখতে।

নাম যা-ই হোক না কেন, গাছটি কাকুরিয়া গ্রামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা আশির্বাদ হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যেন দুর্ভেদ্য দেয়াল হয়ে অটল থাকে বিশাল আকৃতির গাছটি। গুচ্ছ এ গাছটির উচ্চতা প্রায় ৬০ ফুট। মূল গাছের শিকড় থেকে তৈরি হয়েছে আরও ৩০- ৪০টি শাখা।

মাটিতে ডালপালা লেগে বেড়েছে গাছের বিস্তৃতি। গাছের ভেতরে রয়েছে অনেক ফাঁকা স্থান। ছায়া- সুনিবিড় সেসব জায়গা। রোদ-বৃষ্টি, সর্বাবস্থায় যেন নিরাপদ আশ্রয়স্থল এই গাছ। ক্লান্ত কৃষক কিংবা পথিকের বিশ্রামের জায়গা। আবার অনেক পাখিরও নিরাপদ আবাস এই গাছ। কাকুরিয়া গ্রামের জনসংখ্যা প্রায় তিন হাজার।

স্থানীয়রা জানান, বর্ষাকালে হাওরবেষ্টিত এ গ্রামের চারদিকে পানি থইথই করে। তৈরি হয় বড় ঢেউ। এ সময় পানিবন্দী গ্রামকে ঢেউ থেকে রক্ষা করে এই গুচ্ছ গাছটি। গাছের গোড়া তখন পানিতে ডুবে থাকে ৫-৬ ফুট। গাছটির মূল কাণ্ড ঘিরে তৈরি করেছে একটি দেয়াল। এছাড়া ২০০৫ সালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে একটি পূজামণ্ডপ তৈরি করেন। মূল গাছের নিচে প্রতিবছর কার্তিক মাসে রাসপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব ও মেলা বসে। উৎসবে হাজারো ভক্ত ভিড় জমান। তবে যে গাছ ঘিরে এত কথা, যে গাছ এভাবে পুরো একটি গ্রামকে আগলে রেখেছে, তার বয়স কেউ বলতে পারেন না। কাকুরিয়া গ্রামের একজন বৃদ্ধ বলেন, বাপ-দাদাদের মুখে শোনা গেছে, একটি গাছ থেকে ডালাপালা বেড়ে অনেক শাখা হয়েছে।

গাছটির কখন জন্ম, আমরা তা জানি না। বাপ-দাদারাও গাছটি জন্মের কথা বলতে পারেননি। গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসেছিলেন কামাল আহমেদ। অন্যান্য পর্যটকের মতো তিনিও বিশালাকৃতির চণ্ডীগাছ দেখতে এসেছিলেন। কামাল আহমেদ বলেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কে ঘুরতে এসেছিলাম।

স্থানীয় অটোরিকশার চালকের কাছে গাছটির কথা শুনে কৌতূহলবশে দেখতে এলাম। এত বড় গাছ আমি কখনো দেখিনি। এককথায় মনোমুগ্ধকর। কিশোরগঞ্জ বন বিভাগ কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, স্থানীয়রা বিশালাকৃতির ওই গাছটিকে চন্ডীগাছ বলে। তবে চণ্ডীগাছ বলে কোনো গাছ নেই। এটি হিজল প্রকৃতির গাছ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost