শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার লাপাত্তা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নলিয়ারচর গ্রামে বন্যা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

নিহত বন্যা অক্তার সদর উপজেলার যশোদল ইউনিয়নের ধলিয়ারচর গ্রামের মো. হানিফ মিয়ার দ্বিতীয় সন্তান ও সদর উপজেলা চৌদ্দশত ইউনিয়নের জশিয়াইল গ্রামের আ. আওয়াল মিয়ার ছেলে নয়ন মিয়া স্ত্রী।

স্থানীয়রা জানান, তাদের বিয়ের পর থেকেই ঝগড়া-বিবাদ চলছিল। নিহত গৃহবধূ চাইতো শাশুড়ির সংসার থেকে আলাদা হতে। কিন্তু স্বামী মায়ের থেকে আলাদা হবে না। এনিয়ে কয়েকটি সামাজিক দরবারের পর সমাধান হলেও আজ সকালে তার নিজ গৃহ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত গৃহবধূর বাবা আবু হানিফ জানায়, খবর পাই আমাদের মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়ের স্বামীর বাড়িতে চলে আসি। এসে দেখি খাটের ওপর মেয়ের মরদেহ পড়ে আছে। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

তিনি বলেন, ‘বন্যার বিয়ের পর থেকে শাশুড়ি মানসিক অত্যাচার ও নির্যাতন করত। মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকবার আমাদের বাড়িতে চলে আসে। পরে কয়েকটি সামাজিক দরবার করে মেয়েকে পাঠালে শাশুড়ি ও মেয়ের স্বামী মেয়েকে কয়েকবার মারধর করেছে। কিছুদিন পূর্বে মেয়ে তার স্বামীকে প্রস্তাব করেছিল সে আর শাশুড়ির সংসারে একসাথে থাকবে না। সংসার আলাদা করতে। সেই জেরে মা ছেলে মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে’। পরিকল্পিতভাবে মেয়েকে মেরে পালিয়েছে তারা। এমনকি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেনি তার শ্বশুর বাড়ির লোকেরা।

কিশোরগঞ্জের মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost