শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

পিরোজপুরে এহসান গ্রুপে জমা টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে এহসান গ্রুপের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত । রবিবার সকালে পিরোজপুর শহরের জজ কোর্ট এর সামনের সড়কে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার গ্রাহক অংশ নেন।

মানববন্ধন চলাকালে গ্রাহকদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এখলাছুর রহমান, হাফেজ নাসির উদ্দিন, জালাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবদুর রশিদ, হারুননার রশিদ , আক্তারুজ্জামান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা নার্গিস বেগম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, এহসান গ্রুপে টাকা জমা রেখে হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছেন। প্রতারক ও অর্থ আত্মসাৎকারী রাগীব আহসানকে গ্রাহকের জমা করা টাকা ফেরত দিতে হবে বলে জানান বক্তারা। রাগীব আহ্সানের বিরুদ্ধে ৭৩টি মামলা রয়েছে।

বক্তারা বলেন, এহ্সান গ্রুপের পরিচালক রাগীব আহ্সান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী সালমা আহ্সানকে বানিয়েছেন। উপদেষ্টা তার পিতাঃ আ. রব খানকে সহসভাপতি, শ্বশুর শাহ্ আলমকে ম্যানেজার, তার বোনজামাই নাজমুল ইসলাম এবং তার ভাইদের রেখেছে গুরুত্বপূর্ণ পদে। গ্রাহকের টাকা দিয়ে পরিবারের সদস্যরা নামে-বেনামে অনেক জমি ক্রয় করেছেন। গ্রাহকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ভুক্তভোগী গ্রাহকরা জমাকৃত টাকা ফেরত চান।

বক্তারা আরও বলেন, পালাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং দ্রুত বিচারের মাধ্যমে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost