শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বাজিতপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

 

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের বাজিতপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সোমবার ৪ নভেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার বাঁশমহল নামক এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

একই দিন সকালের দিকে বাঁশমহল এলাকায় ধর্মীয় রাজনৈতিক একটি দলের উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মানববন্ধনের এক পর্যায়ে হামলা করে স্থানীয় কিছু দুর্বৃত্ত।

এ হামলার ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে আহত হন নিউজ ২১ (আইপিটিভি)’র জেলা সংবাদদাতা আবুল হোসেন, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিক, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খলিলুর রহমানসহ ইসলামী আন্দোলনের চারজন কর্মী।

আক্রমনের শিকার সংবাদকর্মীদের সাথে থাকা মুঠোফোন, নগদ টাকা, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস চিনিয়ে নেয় অজ্ঞাতরা।

মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা সন্ত্রাসীদের ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনার হুশিয়ারী প্রদান করে বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার কেনো হবো? রাজনৈতিকতার নামে কিছু দুর্বৃত্তের এতো সাহস কোথায় থেকে আসলো? আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, দ্রুত সময়ের ভিতরে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

এ নিয়ে মামলা প্রক্রিয়া চলমান বলে জানান আহত সংবাদকর্মীরা, মানবন্ধনে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি মো. আল আমিন, বাংলা টিভির মো. খসরু মিয়া, ভোরের কাগজের মো. জসিম উদ্দীন, মানবজমিনের হোসেন মাহবুব কামাল, আজকের বসুন্ধরার আব্দুস ছলিম, দৈনিক আস্থার আশরাফুল ইসলাম প্রমুখসহ আহত সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost