শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে আ. লীগ নেতা আনোয়ার কামালসহ গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার অপর দুজন হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়, গত (৪ আগস্ট) ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত (১৬ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে গত (০৪ আগস্ট) করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ‍ওমর কাইয়ুম বাদী হয়ে গত (২৩ অক্টোবর) করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছন। গ্রেফতারকৃত আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost