শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে কমপ্লিট শাটডাউন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের বদলি বাতিল ও পুনঃ বহাল রাখার দাবিতে হালুয়াঘাট উপজেলায় চলছে কমপ্লিট শাটডাউন।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই পৌরশহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি রাস্তাঘাটে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রয়োজনীয় জরুরি যানবাহন ব্যতীত সব যানচলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী জুলকার নাঈন, তোফায়েল আলম, মোশারফ হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ আহমেদ শামছুল আলম পনির, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

গতকাল রোববার একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার না করলে, সোমবার থেকে সমগ্র উপজেলায় কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বালু মহলে নৈরাজ্য রুখে দেওয়া, সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থান, রাস্তাঘাট প্রশস্তকরণ, বাসস্ট্যান্ডকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, সিএনজি ও মাহিন্দ্রের জন্য আলাদা জায়গা করে দেওয়া, পৌর শহরে যানজট নিরসনে ইউএনওর ভূমিকা উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়। যা গত ১৬ বছরে কোনো রাজনৈতিক নেতাদের দ্বারা সম্ভব হয়নি। তার এমন কাজ কিছু নেতার পছন্দ না হওয়ায়, উপর মহলে তদবির করে তার মতো একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে উপজেলা থেকে বদলি করা হয়েছে বলে মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, যদি আজকের মধ্যে তার বদলি আদেশ প্রত্যাহার না করা হয়, আগামীকাল মঙ্গলবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের দুই মাসের মাথায় গত ৫ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তার বদলির খবর শোনার পর থেকে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost