শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণে জেলা বিএনপির শোক র‌্যালি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ১২ টার দিকে কিশোরগঞ্জ টাউন হলের সামনে থেকে একটি শোক র‌্যালি আয়োজন করা হয়।র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রথখোলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ কায়সার শহীদ, সদর যুবদলের সভাপতি শাহ আলম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি জেসমিন সুলতানা কবিতা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম,সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে।

এই আন্দোলনের পুরোভাগে ছিল বিএনপির নেতৃত্বে স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।আজ এই গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত কিছু অপশক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost