শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কটিয়াদীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৫ বার

মাইনুল হক মেনু রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রসাশন ও কটিয়াদী পৌরসভার যৌথ আয়োজনে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কটিয়াদী বাসষ্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন, কার্যসহকারী দেলোয়ার হোসেন রকিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও পরিচ্ছন্ন কর্মীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ রোগজীবাণু এবং বিভিন্ন রোগ বিস্তার রোধ করতে সাহায্য করে। পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হল আমাদের একটি প্রচেষ্ঠা মাত্র। এই প্রচেষ্টার মাধ্যমে এলাকার রাস্তাঘাট, জনসমাগম স্থান এবং বাড়ি-ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণত আবর্জনা পরিষ্কার করা, বর্জ্য ব্যবস্থাপনা, এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি হয়ে থাকে। যেসব জায়গায় ময়লা আবর্জনা থাকে, সেসকল স্থান পরিষ্কার করে রাখতে হবে।

তিনি আরও বলেন কটিয়াদী বাসষ্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন স্থানে প্রায়ই যাজট রেগে থাকে। এসকল যানজট নিরসরে কার্যকরী ভূমিকা নিতে হবে। তাছাড়া কটিয়াদী বাসষ্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারনে সাধারন জনগণ নানা দূর্ভোগে পড়তে হয়। বাসষ্ট্যান্ডের যানজট নিরসরে জন্য একটি ফ্লাইওভার নির্মানের চেষ্ঠা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost