শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

“ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি করবে”-আল্লামা ইমাম হায়াত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২০ বার

মঈনউদ্দিন-চট্টগ্রাম

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি করবে। মওদুদিবাদ ওয়াবিবাদ ইত্যাদি উগ্রবাদ জংগীবাদ এবং বস্তুবাদ জাতীয়তাবাদ বিশাল বিজয়কে পরাজয়ের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ওরা আজ শত শত মানুষকে হত্যা করেছে। ক্ষমতাসীন কিন্তু দায়িত্বহীন এই বৈষম্যবাদি দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার আর তাদের পালিত জংগীবাদের গোপনাংগ এনসিপি মবসন্ত্রাস চক্র দেশ ও জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এরা যতদিন রাষ্ট্র জবরদখল করে রাখবে ততদিন প্রতিদিনই সামাজিক নিরাপত্তা বিপন্ন ও জনজীবন সংকটগ্রস্ত এবং অর্থনীতির বিপর্যয় ও গণতন্ত্র ধ্বংস হতে থাকবে ।
সেনাবাহিনীর নেতৃত্ব জনগণের জানমাল রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় যোগ্যতা ও দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই। আমরা চরম হতাশ। এক অন্ধকার থেকে মুক্ত হয়ে দেশ আরেক অন্ধকারে নিমজ্জিত হবার আশংকা দেখা দিয়েছে।

একক ধর্মের নামে তালেবানি হিংস্র পাশবিক অপরাজনীতি এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক বস্তুবাদি পাশবিক অপরাজনীতির ব্লাকহোলে ঘুরপাক খেলে কেয়ামত পর্যন্ত জীবন ও রাষ্ট্রের মুক্তি আসবেনা।

আল্লামা ইমাম হায়াত বলেন, জীবন দেশ ধর্ম ও গণতন্ত্র রক্ষায় একমাত্র উপায় সব ধর্মের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ইনসানিয়াত বিপ্লব।
ইনসানিয়াত বিপ্লব মানবিক মানুষ গড়ার দল। ইনসানিয়াত বিপ্লব সব মানবিক মানুষের নিজের দল। ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্য ভিত্তিক মানবিক সাম্যের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost