শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ভূমি আইনে, বোনের দায়ের করা মামলায় আপন বড় দুই ভাই জেলে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার

মিজানুর রহমান :

কিশোরগঞ্জে বোনের দায়ের করা মামলায় আপন বড় দুই ভাইকে হাজতে পাঠিয়েছে আদালত।

০৩ আগস্ট কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক ১/৫ নং আদালতের বিচারক জমি সংক্রান্ত বিরোধের জেরে বোনের দায়ের করা মামলায় আপন বড় দুই ভাইকে ২০২৩ সনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর ৪ (২)/৭ (৩)/৮/১০ ধারার অপরাধের পরিপ্রেক্ষিতে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন, মোঃ নং ৯৬৪(১)২০২৪।

মামলার তথ‍্যসূত্রে জানা যায়  সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পশ্চিম জালুয়াপাড়া আঃ কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা আক্তার বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার আপন তিন ভাই ইব্রাহিম খলিল (৫৬), ফখর উদ্দিন (৫৪) ও ছোট ভাই শামছুদ্দিন (৪৫) কে আসামী করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন।
এ ব্যাপারে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে বোনের সম্পত্তি বুঝিয়ে দিবে মর্মে বেশ কয়েকবার আদালত থেকে জামিন নিলেও এ পর্যন্ত বোন আয়শা আক্তারকে তার প্রাপ্য হিস্যানুযায়ী সম্পত্তি বুঝিয়ে না দেয়ায় আদালত বড় দুই ভাই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম খলিল ও সহকারী কমিশনার (ভূমি), কিশোরগঞ্জ সদর অফিসের কর্মরত ফখর উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেন। অপরদিকে ছোট ভাই শামছুদ্দিন বোনের দায়ের করা মামলার তপছিল বর্ণিত ভূমিতে কোন দাবী নাই কিংবা উল্লেখিত জমিতে তার দখল নাই বা ভবিষ্যতে দখল করিবে না মর্মে অঙ্গীকারনামা দিলে আদালত তাকে জামিন দেন।
ভাই বোনের এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost