
মিজানুর রহমান রিপন :
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ((বলা)’র উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার কিশোরগঞ্জ জেলায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান পরিচালনা করা হয়। সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমের সভাপতিত্বে ও বেলা’র টাঙ্গাইল বিভাগীয় কো-অর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দের উপস্থাপনায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়েপ এর নির্বাহী পরিচালক ও বেলা’র নেটওয়ার্ক সদস্য মোঃ মিজানুর রহমান রিপন, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জান্নাতুল সুমাইয়া ও নুসরাত সামিয়া প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকেয়া আক্তার, ৫০ জন ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব, পরিবেশ দূষণ, যানজট, দখল ও দূষণ হতে নদী রক্ষা বিষয়ক সচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালানো হয়।
Leave a Reply