
শিক্ষকতা পেশা” মিলিত প্রচেষ্টার দীপ্তি-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দরবার হলে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, ঝিল্লুর রমহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও মিডিয়া কর্মি উপস্থিত ছিলেন।
সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন ভাতা, বাড়ি ভারা, চিকিৎসা ভাতা’র বৈষম্য নিরসন দুরকরণের বিষয়ে বক্তব্য রাখেন, আমিরাবাদ ফজলুল হক ইনিষ্টিটিউটের ব প্রধান শিক্ষকা মাজেদা বেগম, বাইশরশি শিব সুন্দরী একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়া, বাবুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, শিক্ষরগণ হচ্ছেন জাতি গড়ার কারিগর, জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও এগিয়ে আসতে হবে।
Leave a Reply