শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

হত‍্যার বিচার, বর্বোরচিত হামলা ও বিএনপির নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার

 

তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, আবুল হাসান রতন হত্যার বিচার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তাড়াইল উপজেলা শাখা’র আহ্বায়ক আতিকুর রহমান অপু’র উপর বর্বোরচিত হামলা ও বর্তমান উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ।

আজ সোমবার (১০ নভেম্বর) জেলা শহরের হোটেল শেরাটনে গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।

সংবাদ সম্মেলে তাড়াইল উপজেলা বিএনপির সহ সভাপতি আখলাখুর ইসলাম রহমান অংকুর লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলেন দ্বিধাবিভক্ত তাড়াইল বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বর্বোরচিত হামলায় রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসান রতনকে হারাই প্রায় ১০ মাস চলে গেলেও বিএনপি’র একাংশের নেতৃত্বের প্রভাবে হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।

এখন পর্যন্ত মামলাটির চার্জশীট প্রদান করা হইতেছে না, বিচারের বানী নীরবে নিভৃতে হারিয়ে যাবে কিনা এ ব্যাপারে আমরা সন্দিহান। আমরা রতন হত্যার বিচার দ্রুত কামনা করছি।

গত ২০ অক্টোবর তালজাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের উপর বর্বোরচিত হামলা করা হয়। এখন পর্যন্ত প্রতিপক্ষের প্রভাবে আইনি কোন প্রতিকার পাচ্ছি না। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।

গত ৩০ এপ্রিল তাড়াইল উপজেলা বিএনপি’র সম্মেলন সমাপ্ত হলেও দীর্ঘ ৪ মাস পর একটি পক্ষপাত দুষ্ট ত্যাগী ও কারা নির্যাতিত নেতৃত্ব বাদ দিয়ে (এক পরিবার কেন্দ্রিক) আওয়ামী ও জাতীয় পার্টির সমন্বয়ে উপজেলা কমিটি প্রকাশ করা হয়। আমরা এই কমিটি পুনর্গঠনের জোর দাবী জানাচ্ছি। কারন এই ধরনের স্বেচ্ছাচারী কমিটি দিয়া গণতন্ত্রের কাঙ্খিত লক্ষ্য নির্বাচনের বৈতরনী পার পাওয়া অসম্ভব। তাই উপরোক্ত বিষয় সমূহের উপর যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আকলাখুর ইসলাম অংকুর সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম দানু সদস্য তাড়াইল উপজেলা বিএনপি, শরিফুল মাহমুদ সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি, আব্দুল হাকিম রানা যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি, জাহাঙ্গীর হাসান রাকিব ভূইয়া সদস্য সচিব তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দল, জিয়াউর রহমান জিয়া সদস্য সচিব তাড়াইল যুবদল, আব্দুল কাইয়ুম সভাপতি তাড়াইল শ্রমিক দল, সাগর মিয়া আহ্বায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, শওকত হোসেন বিপ্লব আহবায়ক তাড়াইল উপজেলা যুবদল, আতিকুর রহমান অপু আহ্বায়ক তাড়াইল উপজেলার স্বেচ্ছাসেবক দল সহ দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost