
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মরহুম আব্দুল আওয়াল বাচ্চুকে স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদুল আলম, সিনিয়র আইনজীবী তারেক উদ্দিন আবাদ, আইনজীবী ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান, স্পেশাল পিপি অ্যাডভোকেট এ. এম. সাজ্জাদুল হক, সাবেক কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল আলম, অ্যাডভোকেট সায়েম মজুমদার, অ্যাডভোকেট লিটন হিলালী, অ্যাডভোকেট শাহ্ আশরাফ উদ্দিন দুলাল এবং অ্যাডভোকেট সমরকান্তি প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি বদরুজ্জোহা বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতনের সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সিনিয়র সদস্যরা মরহুমের কর্মময় জীবন, সততা ও সংগঠনের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
মরহুম আব্দুল আওয়াল বাচ্চু কিশোরগঞ্জ সদরের চরশোলাকিয়া নীলগঞ্জ রোডের বাসিন্দা ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সাতবার নির্বাচিত সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
শোকসভায় উপস্থিত আইনজীবী ও আইনজীবী সহকারীরা মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply