শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মার্ডার মামলার আসামীরা জামিনে গিয়ে বাদী পক্ষকে জীবন নাসের হুমকি ও মামলা তুলে নেওয়ার অভিযোগে সংবাদে সম্মেলন 

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৫ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষ ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নিহতের পরিবারসহ বাদী পক্ষের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মোশাররফ (১৯)-কে বল্লম দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ইটনা থানায় ২৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৮, তারিখ: ২৮-১১-২০২৫ ইং।
বাদী পক্ষের অভিযোগ, মামলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ইতোমধ্যে হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন লাভ করেন। পরবর্তীতে গত ০৮ মার্চ ২০২৬ তারিখে এজাহারে উল্লেখিত আসামীদের মধ্যে ১৬ জন কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে পুনরায় জামিনে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে আসামীরা গ্রামে ফিরে এসে বাদী পক্ষ ও মামলার সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে—মামলা প্রত্যাহার না করলে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হবে এবং বাদী পক্ষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এমনকি তারা দাবি করছে, “কোর্ট এখন আমাদের নিয়ন্ত্রণে, টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে আবারও জামিনে বের হয়ে আসবো।”
এ অবস্থায় বাদী পক্ষের লোকজন তাদের জান-মাল ও বসতবাড়ির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost