শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নলডাঙ্গায় বোরো ধানে বাম্পার ফলনের আশা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার

 

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। তবে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বোরো চাষীরা।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল এলাকায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা উপজেলার মোট আবাদি জমির বড় একটি অংশ।

স্থানীয় কৃষকদের মতে, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছে রোগবালাই তুলনামূলক কম দেখা যাচ্ছে। ফলে তারা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী।

কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর বোরো ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। পাশাপাশি উৎপাদন খরচ বিবেচনায় সরকারের কাছে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর হালতির বিল এলাকায় বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

এদিকে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন জানান, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন তৎপরতায় কৃষকেরা আশা করছেন, সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং চলতি মৌসুমে নলডাঙ্গার বোরো ধানে মিলবে কাঙ্ক্ষিত ফলন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost