
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় অবৈধ পলিথিন মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ -২০২৬) দুপুরে নলডাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
ভ্রাম্যমান আদালতে, ইদ্রিস আলীর মুদি দোকানে ১ হাজার টাকা, আবুল হোসেনের দোকানে ১ হাজার টাকা এবং কামরুল ইসলামের দোকানে ২ হাজার টাকা সহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক বোরহান উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের ব্যবহার ও মজুদ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply