শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলেম-ওলামা সম্মাননা পদক প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার

আফসার উদ্দিন:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনওয়ারুল মাশায়েখ ফাউন্ডেশন ও ভাটি অঞ্চল যুব উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আলেম-ওলামাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলার বিশিষ্ট আলেমদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ ওবায়দুল্লাহ আশরাফী, নারায়ণগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ নাসিম খাঁন আশরাফী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আলেম-ওলামারা সমাজের নৈতিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দ্বীনি শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে তাদের অবদান অনস্বীকার্য। তাদের সম্মানিত করা মানে দ্বীনি খেদমতের স্বীকৃতি দেওয়া।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আলেমদের আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জনাব মুহাম্মদ আতিকুর আশরাফী বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে অবদান রাখা আলেমদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা পদকপ্রাপ্ত আলেমগণের তালিকা:
১. হাফেজ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব, অষ্টগ্রাম বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বড় বাজার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
২. হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ জাফর খান আশরাফী, ইমাম ও খতিব, ঐতিহ্যবাহী বাহাদুরপুর জামে মসজিদ, বাহাদুরপুর, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৩. হাফেজ হযরত মাওলানা মোঃ সালমান ফারসি, ইমাম, ভাতশালা পাঞ্জেগানা মসজিদ, ভাততশালা, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৪. হযরত মাওলানা মোঃ নোয়াব আলম সিদ্দিকী, ইমাম, বাহাদুরপুর শেখের হাটি পাঞ্জেগানা মসজিদ, শেখের হাটি, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৫. হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম জহুরী, ইমাম ও খতিব, হুসাইনিয়া পাড়া জামে মসজিদ, হুসাইনিয়া পাড়া, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৬. হযরত মাওলানা মোঃ আঃ বাছেত, ইমাম ও খতিব, শান্তি নগর জামে মসজিদ, শান্তি নগর, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৭. হযরত মাওলানা মোঃ সামবিল আশরাফী, ইমাম ও খতিব, সৈয়দ মোখতার আশরাফ জামে মসজিদ, আনন্দ বাজার, বাহাদুরপুর, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৮. হযরত মাওলানা জালাল উদ্দিন আশরাফী, ইমাম ও খতিব, ঐতিহ্যবাহী শাহ কুতুব ইয়ামানী (রহ:)জামে মসজিদ, মধ্য অষ্টগ্রাম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
৯. হযরত মাওলানা হাফেজ মোঃ আরিফ আশরাফী, ইমাম ও খতিব, মসজিদজাম পাঞ্জেগানা মসজিদ, মসজিদজাম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১০. হযরত মাওলানা মোঃ রুহুল আমিন আশরাফী, শিক্ষক, অষ্টগ্রাম, হোসাইনিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১১. মুফতি ফয়েজ উদ্দিন, ইমাম ও খতিব, মাহবুবপুর জামে মসজিদ, মাহবুবপুর, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১২. মাওলানা মোঃ আজিজুল ইসলাম, ইমাম ও খতিব, পাওন সদয়নগর জামে মসজিদ, সদয়নগর, পাওন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১৩. হাফেজ হযরত মাওলানা মোঃ এহসান উল্লাহ শামীম, খতিব, মৌলমিয়া সাহেব বাড়ি জামে মসজিদ, কাস্তুল, অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।
১৪. হাফেজ হযরত মাওলানা মোঃ সাইফুল্লাহ সরকার, ইমাম ও খতিব, দেওঘর আশরাফিয়া জামে মসজিদ, দেওঘর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১৫. মাওলানা মোহাম্মদ সেলিম খান আশরাফী, সাবেক ইমাম ও খতিব, ঐতিহ্যবাহী বাহাদুরপুর জামে মসজিদ, বাহাদুরপুর, কাস্তুল, অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।
১৬. মোহাম্মদ দায়ান খন্দকার আশরাফী, সাবেক ইমাম ও খতিব, সৈয়দ মোখতার আশরাফ জামে মসজিদ, আনন্দ বাজার, বাহাদুরপুর, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১৭. হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, ইমাম ও খতিব, বাগেরহাটি আশরাফিয়া জামে মসজিদ, বাগেরহাটি, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
১৮. মুফতি উবায়দুল্লাহ, ইমাম ও খতিব, কাস্তুল কেন্দ্রীয় জামে মসজিদ, কাস্তুল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

এছাড়াও তিনজন মুয়াজ্জিনকে খাদেমে দ্বীন পদক ও ক্যাশ ভাউচার প্রদান করা হয়।
মুয়াজ্জিনগণের তালিকা:
১. মোহাম্মদ মিন্টু ভূঁইয়া আশরাফী, মুতাওয়াল্লি ও মুয়াজ্জিন, সৈয়দ মোখতার আশরাফ জামে মসজিদ, কাস্তুল, অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।
২. মোহাম্মদ লাল বাদশা আশরাফী, সাবেক মুয়াজ্জিন
সৈয়দ মোখতার আশরাফ জামে মসজিদ, কাস্তুল, অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।
৩. মাজু ভূঁইয়া আশরাফী, সাবেক মুয়াজ্জিন, সৈয়দ মোখতার আশরাফ জামে মসজিদ, কাস্তুল, অষ্টগ্রাম,কিশোরগঞ্জ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost