শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করেছেন-৬২২৯ জন-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার

বিটিএন বাংলা রিপোর্টঃ
সারাদেশের অধস্তন আদালতে প্র‍্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় পাস করেছেন ৬২২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। গতবারের (২০২২ সালের) এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ পরীক্ষার্থী। আর এবারের (২০২৩ সালের) পরীক্ষায় প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন।
এবারের পরীক্ষায় উপস্থিত ৩৪ হাজার ৬৪২ জনের মধ্যে পাস করেছেন ৬২২৯ জন পরীক্ষার্থী। তবে বেশকিছু কারণে ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে।

এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।
মূলত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost