শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শ্বশুর আটক-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৫৮০ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামের পশ্চিম পাড়া এলাকায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী সায়লা বেগম ও শ্বশুর মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সুজন দেওয়ান।তিনি রঙ মিস্ত্রির পেশায় নিয়োজিত ছিলেন।

নিহতের বোন আকলিমা বেগম জানান,পরকীয়া প্রেম নিয়ে দীর্ঘদিন যাবত সুজনের সাথে তার স্ত্রীর ঝগড়া চলছিল। এ ঘটনায় একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছিল।কিন্তু প্রতিদিন এ বিষয়ে সন্তানদের সামনেই ঝগড়ায় জড়িয়ে পড়তেন সুজন-সায়লা দম্পতি।

জানা যায়,শনিবার সকালে পশ্চিম পাড়া এলাকা থেকে সুজনের বোন আকলিমার কাছে ফোন আসে তার ভাই সুজন অসুস্থ।

আকলিমা ভাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পায় সুজন মারা গেছে।সুজনের ভাড়া বাড়ি থেকে মরদেহ বোন আকলিমার বাড়িতে নেওয়ার অনুরোধ করেন সুজনের স্ত্রী ও শ্বশুর। এরপর সুজনের মরদেহ নিয়ে তার বোন শহরের ইদ্রাকপুরে চলে আসেন।পরে দাফনের জন্য প্রস্তুতি নিলে সুজনের গলায় এবং পিঠে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্বজনরা।এ ঘটনায় নিহত সুজনের স্ত্রী সায়লা ও শ্বশুর মনির হোসেনকে আটক করেছে পুলিশ।তবে তারা হত্যার ঘটনা অস্বীকার করেছেন।সারা রাত মদ পান করে সুজন নিজে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান,মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost