শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন যারা-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৮২ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর- সিরাজদিখান উপজেলা) এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কাছে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুর সোয়া ১ টার দিকে প্রথম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিছুক্ষণ পরই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও আসনটির বর্তমান সাংসদ মাহি বি চৌধুরী, তৃনমূল বিএনপির চেয়ারপার্সন অন্তরা হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম- মহাসচিব আতাউল্লাহ হাফেজী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৫টার দিকে প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. ফখর উদ্দিন সিকদার। অপরদিকে ন্যাশনাল পিপলস্ পার্টির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মহিলা পার্টির সহ-সভাপতি দোয়েল আক্তার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি (প্রার্থী) নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দু’জন নারীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost