শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

স্বর্ণের চেইনের জন্য বৃদ্ধাকে হত্যা,আসামীর যাবজ্জীবন কারাদণ্ড-বিটিএন বাংলা।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪২১ বার

ওসমান গনি,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামে বৃদ্ধা আবেদা খাতুনকে হত্যার ঘটনায় আল-আমিন মল্লিক(৩৩)নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন আদালত।

বুধবার(২৯ নভেম্বর)দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায়টি ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো:হাছান ছারওয়ার্দী।

আল-আমিন একই গ্রামের প্রয়াত রাজ্জাক মল্লিকের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ফরহাদ বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করে।পরে ওই মামলায় আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের প্রয়াত রুস্তম হাওলাদারের ছেলে বাদী ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে।বাড়িতে এসে ফরহাদ তার মাকে বাড়িতে না পেয়ে ঐ সময় তার ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠায়।পরে ফরহাদ তার মাকে অনেক খুজাঁখুজিঁর পরে তাদের বসত ঘরের পিছনে ধানক্ষেতে পানির মধ্যে তার মাকে মৃত অবস্থায় দেখতে পায়।তার মা স্বাভাবিকভাবে মারা গেছে ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলে তাদের বসত বাড়িতে আসামী আল-আমিনের পায়ের স্যান্ডেল পরে থাকতে দেখতে পায়।
পরে একই বছরের ১৬ আগস্ট গ্রামের লোকজন সহ ফরহাদ আসামী আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।পরে আল-আমিন নিহত আবেদা খাতুনের গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে চুরি করার সময় বাঁধা দেওয়ায় দেয়ালের সাথে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে,শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো:সিরাজুল ইসলাম পল্টু বলেন,১৭ জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বিচারকের এ রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost