শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৩ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ স্বপ্নের বাংলাদেশ পাঠকের সিক্ত ভালোবাসায় নতুন আঙ্গিকে…
মুন্সীগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর মানব
সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ পরীক্ষা।

শনিবার(২ ডিসেম্বর)স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ
উচ্চবিদ্যালয় ও দুপুর আড়াই টার দিকে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চবিদ্যালয়ে দুইটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে প্রথম ধাপে টংগীবাড়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৮টি বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী ও দ্বিতীয় ধাপে
মুন্সীগঞ্জ সদর উপজেলার ২৪টি বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী সহ মোট ৭৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।এছাড়া আগামী সোমবার(৪ ডিসেম্বর)তৃতীয় ধাপে
সিরাজদিখান উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান,মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ী ও সিরাজদিখান উপজেলার মাধ্যমিকের ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায়
অংশগ্রহণ করবে।উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম সারির শতাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।সাধারণ ও ট্যালেন্টপুল দুটি বিভাগের এককালীন তিন হাজার
থেকে চার হাজার টাকা দেওয়া হবে। সাথে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।চলতি বছরের ডিসেম্বর মাসের শেষে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা
হবে।৮০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানসহ চারটি পাঠ্যবই এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে।পাশাপাশি
বৃক্ষরোপণের ওপর অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে।মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্লা বলেন, ‘শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত।দ্বিতীয় পর্যায় জেলার তিনটি উপজেলায় নিয়ে এ মেধাবৃত্তির আয়োজন করা হলেও ভবিষ্যতে বাকি উপজেলাগুলোকে এ বৃত্তির আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost