শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ,দগ্ধ ৪ ওসমান গনি-বিটিএন বাংলা নিউজ

ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮০ বার

মুন্সীগঞ্জ সদরে পাঁচ তলা আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।শনিবার(৯ ডিসেম্বর)ভোর ৬টায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস।দগ্ধরা হলেন রিজভী আহমেদ রাসেল(৩৫),তার স্ত্রী রোজিনা আক্তার (৩১),তাদের ছেলে রাইয়ান আহমেদ(আড়াই বছর) ও তাদের মা শাহিনা খাতুন(৬০)।এদের মধ্যে শাহিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।বাকিরা ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ বলে চিকিৎসকরা জানান।জানা যায়,মুন্সীগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এগুলো ছিল ভাড়া বাসা।তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না।বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়।সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।দগ্ধদের বাসায় গ্যাস সিলিন্ডার ছিল না,তাই কি কারণে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়রা জানান,প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো:আবু ইউসুফ জানান,গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে,তা নিয়ে তদন্ত চলছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost