
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: নুরে আলম হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১২/১২/২০২৩ খ্রি: ২১.২৫ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন নোয়াগাঁও সাকিনস্থ পান্না বাড়ির মোড়ে বরকতের চায়ের দোকানের দক্ষিণে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: আবুল কাশেম (৫৫), পিতা- মৃত সদ্বর আলী, সাং- শ্রীমতিচর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১২/১২/২০২৩ খি: ২১.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply