
পুলক কিশোর গুপ্তঃ
মহান বিজয় দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে গণতন্ত্রী পার্টি,কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা শহীদুল্লাহ্ সিকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহাম্মদ, জনাব খায়রুল আলম, এ্যাড.ফুয়াদ হসেন, সম্পাদক মন্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র, জনাব কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জনাব আবুল শাদীদ আহমেদ সাদী, সদস্য পংকজ দেব প্রমুখ।
এবারের বিজয় দিবসের বাস্তবতায় গনতন্ত্রী পার্টির আকাঙ্খা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে,২ লক্ষাধিক মা – বোনের সম্ভ্রব হানির বিনিময়ে এবং বহু সম্পদ হানির বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে মুক্তি যুদ্ধের চেতনায় গড়ে তুলতে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে ঘুষ, দূর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত করে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। ১৭ কোটি মানুষের এই বাংলাদেশে যেন মুক্তিযুদ্ধের আকাঙ্খা অনুযায়ী সকল মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা পায় সে লক্ষ্যে কাজ করার পাশাপাশি জামাত শিবির মৌলবাদী, প্রতিক্রিয়াশীল সহ দেশী – বিদেশি সকল স্বাধীনতা বিরোধী শক্তির চক্রান্ত ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আধুনিক, বিঞ্জান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
Leave a Reply