
তাড়াইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে, ১৬৪ কিশোরগঞ্জ ৩, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব মুজিবুল হক চননু এমপি মহদয়কে, সংবর্ধনা দেওয়া হয়েছে, তাড়াইল উপজেলা জাতীয় পার্টি, সরজমিনে গিয়া দেখা যায়, এক হাজার মোটরসাইকেলের উপস্থিতিতে বানাইল বাজার থেকে রিসিভ করে উনার নিজ গ্রাম কাজলা,নিয়ে যাওয়ার সময়, তারাইল উপজেলা মাদ্রাসা মার্কেটের সামনে সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আগামীকাল মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে উনার নির্বাচনী কাজ শুরু করবেন। গণমাধ্যম কর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করে জানা যায়,যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রত্যাহার করে এডভোকেট মুজিবুল হক চননু এমপি মহোদয় কে সমর্থন দিয়েছেন, তাড়াইল উপজেলা জাতীয় পার্টি একশ ভাগ আশাবাদী, জয়যুক্তর ব্যাপারে। মোটরসাইকেল বহরে নেতৃত্ব দেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, এবং ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল আলম আকন্দ, সাবেক বর্তমান চেয়ারম্যান বৃন্দ সহ,জাতীয় পার্টির,অগণিত নেতাকর্মী গাড়ির বহরের সাথে উপস্থিত ছিলেন,গাড়ির বহরটি মহাসচিবের বাসভবন কাজলা গ্রামে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply