শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

উপজেলা নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষনা হবে।

সম্পাদকীয় পোস্টঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৬৫৭ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে চলতি (জানুয়ারি) মাসের শেষের দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন একবারে হবে না, ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে একটা তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

তিনি বলেন, মোট ৪০০ বেশী উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ভোটের জন্য আমাদের দুইশ উপজেলা প্রস্তুত আছে। তবে কয় ধাপে, কয়টি উপজেলার বা প্রথমে কোন কোন উপজেলার নির্বাচন হবে ( এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটি কমিশন সিদ্ধান্ত নেবে।

যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরিদ আহম্মদ খান বলেন, চলতি বছরে আমাদের সবশেষ বড় কোনো আয়োজন হলো উপজেলা পরিষদ নির্বাচন। এ ছাড়া চলতি বছরে আর কোনো বড় নির্বাচন নেই। কতটি উপজেলায় নির্বাচন হবে তা নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ রাউন্ডে চারশ উপজেলায় নির্বাচন করতে হবে। লোকাল গভর্মেন্ট থেকে আমাদের কাছে তালিকা পাঠাবে। এর বাইরেও অল্পস্বল্প কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসব উপজেলায় আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। এর অগে অনেক পর্ব আছে, যেমন-১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, এরপর রমজান। এরপর আগামী বছরে ২০২৫) রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়া বাকি সব নির্বাচন যেমন-জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি নির্বাচন এই কমিশনের শেষ মেয়াদে অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে বিভাগওয়ারি ৪টি ধাপে এবং যেসব উপজেলার মেয়াদ পরে পূর্ণ হয়েছিল সেগুলো নিয়ে আরেকটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করেছিল কেএম নুরুল হুদা কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost