শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক পৃথক ০৩টি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেলসহ মোট ০৪ জন গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৮১ বার

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮/০১/২০২৪ খ্রি: ১৯.২০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রোডে কাজল জেনারেল ষ্টোর এর সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি সুজন (২৭), পিতা- মমিন, সাং- কাতিয়ারচর, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮/০১/২০২৪ খি: ১৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮/০১/২০২৪ খ্রি: ২০.১৫ ঘটিকায় পাকুন্দিয়া থানাধীন দক্ষিণখামা সাকিনস্থ বিল্লাল হোসেন (২৭), পিতা- হাদিউল ইসলাম এর মোদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: জামাল উদ্দিন (৩৮), পিতা- মৃত দুলু, সাং- কাগারচর, থানা-পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮/০১/২০২৪ খি: ২০.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

এছাড়াও কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: আব্দুল জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮/০১/২০২৪ খ্রি: ২১.২৫ ঘটিকায় পাকুন্দিয়া থানাধীন পুলেরঘাট বাজারস্থ রাজন টেলিকমএর সামনে ভৈরব হতে কিশোরগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মনির চৌধুরী (২০), পিতা- বাদল চৌধুরী, সাং-নীলগঞ্জ ভাসানিয়াপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, ২। বাদল চৌধুরী (৫৩), পিতা- মৃত: রবিন্দ্র চৌধুরী, সাং-নীলগঞ্জ ভাসানিয়াপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করে ১৮/০১/২০২৪ খি: ২১.৫০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

উপরোক্ত ০৩টি ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost