শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে ডাক বিভাগের মিলন মেলা।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৯ বার

ফাইজুল ইসলাম স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ ডাক বিভাগের প্রায় ২০০ সহকর্মীসহ তাদের পরিবারের প্রায় ৬০০ জন সদস্য নিয়ে গত ২৪.০২.২০২৪ খ্রিঃ তারিখ উবাই পার্ক, কিশোরগঞ্জে একটি পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ আহমেদ পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মেরিন ইঞ্জিয়ার জনাব মোঃ মোস্তফা, দিনাজপুর পোস্টাল বিভাগের ডিপিএমজি মুহাম্মদ মোজাম্মেল হক, সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার সুদীপ ঘোষ, কেন্দ্রীয় সার্কেলের সহকারী পোস্টমাস্টার জেনারেল শুভ্র সূত্রধর, কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তাহমিনা মমতাজ ও ময়মনসিংহ পোস্টাল বিভাগের সুপার রিপন রায়।
পারিবারিক মিলনমেলার অনুষ্ঠানটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাজানো হয়। রেজিস্ট্রেশন ও সকলের নাস্তা শেষে সকালে কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার তাহমিনা মমতাজ এবং কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের মিসেস ডিপিএমজি রাশিদা ইয়াসমিন এর উপস্থিতিতে নিম্নস্বাক্ষরকারী কর্তৃক আনুষ্ঠানিক শুভ উদ্ভোধনের মাধ্যমে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানটি শুরু হয়।
দিনের শুরুতেই উবাই পার্কের সবুজ গালিচার মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বাচ্চাদের আকর্ষণীয় চকলেট দৌড় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা; ছেলেদের মোরগ লড়াই; মেয়েদের মার্বেলসহ চামচ দৌড় ও স্মৃতি পরীক্ষা; রানার, প্যাকার, পোস্টম্যানসহ সকল চতুর্থ শ্রেনী কর্মীদের আকর্ষণীয় বস্তা দৌড় ও মোরগ লড়াই; ডেপুটি পোস্টমাস্টার, পোস্টঅফিস পরিদর্শক, উপজেলা/সহকারী পোস্টমাস্টার, পোস্টাল অপারেটর, ইডিএ ও উদ্যোক্তাগণের ঝুড়িতে বল নিক্ষেপ এবং ডাক সহকর্মীগণের স্ত্রীদের টানটান উত্তেজনাপূর্ণ সুই-সুতা (সুইয়ে সুতা ফোঁড়ানো) খেলাসহ মহিলাদের চিরায়ত বালিশবদল খেলায় সবার সক্রিয় অংশগ্রহণে মিলনমেলাটি পরিপূর্ণতা লাভ করে। সহকর্মীগণের ছেলে-মেয়েরা অনুষ্ঠানের মঞ্চে ছড়া, কবিতা আবৃত্তি, গান, হামদ-নাথ, গজল ও কোরআন তিলাওয়াতে অংশগ্রহণ করে। উবাই পার্কের বিভিন্ন মজার রাইড ও সৌন্দর্য উপভোগের মাধ্যমে হেসে খেলে মিলনমেলায় আগত ছোট বড় সকলের দিনটি আনন্দে কেটে যায়। মধ্যাহ্নভোজের পর কর্মকর্তাগণের আকর্ষণীয় হাড়িভাঙ্গা খেলাসহ হাস্যরসাত্মক ফানবক্স খেলায় সবার সক্রিয় অংশগ্রহণে পারিবারিক মিলন মেলাটি ভিন্নরূপ লাভ করে এবং পারস্পরিক চেনা জানার সুযোগ সৃষ্টি হয়। সহকর্মীগণের পরিবারের অংশগ্রহণ বিশেষ করে বেশ কিছু সহকর্মীগণের বয়স্ক মায়েদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সার্থকতা ফুটিয়ে তুলে। প্রাক্তন ডিপিএমজিগণসহ অবসর ভোগরত বেশ কয়েকজন কর্মচারী অংশগ্রহণ করায় অনেকদিন পর পুরোনো দিনের সহকর্মীগণের দেখা পেয়ে কর্মকর্তা কর্মচারীগণের মাঝে এক আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। অপরাহ্ণে প্রধান অতিথি মোঃ ফরিদ আহমেদ, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সহকর্মীদের স্ত্রীগণের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন। অতঃপর আকর্ষণীয় র‍্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে মোট ৩০ টি পুরস্কার বিতরণ করা হয়। র‍্যাফেল ড্র এর প্রথম পুরস্কারটি পেয়েছেন কাটখাল শাখা ডাকঘরের ইডিডিএ এর স্ত্রী জনাব মোছাঃ রোজি আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost