শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক হারুনের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার

 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল থেকেঃ

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, কালিহাতী প্রেসক্লাবের সদস্য, জয়যাত্রা টেলিভিশনের টাঙ্গাইল উত্তর প্রতিনিধি ও কালিহাতি উপজেলার দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি হারুনুর রশীদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মত্যুকালে স্ত্রী, তিনি ৬ বছরের ১ ছেলে, তিন বছরের ১ মেয়ে, বাবা-মা, বোনসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব রেখে গেছেন।
রাতে তারাবি নামাজের পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার তার গ্রামের বাড়ি কুড়িঘুরিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
সাংবাদিক হারুনের মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্ল্যা, এলেঙ্গার পৌরসভার মেয়র নুরে আলম সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবির জুয়েলসহ টাঙ্গাইল জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন বলেন, গত (২৫ মার্চ) হারুনুর রশীদ (৩৫) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে কিছুটা সুস্থতা হওয়ার পর তাকে ছুটি দিয়ে দেয়া হয় হাসপাতাল থেকে। বাড়িতে আসার পর আবার অসুস্থ হয়ে পড়লে গত রবিবার (৩১ মার্চ) তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। হারুনের মরদেহ মঙ্গলবার বিকেলে বাড়িতে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে তারাবি নামাজ শেষে তার গ্রামের বাড়িতে জানানা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost