
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৮/০৪/২০২৪ খ্রি: ২৩.১০ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানাধীন বগাদিয়া তাল তলা সাকিনস্থ কাটটেল বিলের জনৈক চান মিয়ার ফাঁকা পতিত জমিতে অভিযান পরিচালনা করে আসামি ১। জুয়েল (৩৫), পিতা- নূরুল ইসলাম, ২। নিজাম উদ্দিন (৪৪), পিতা- মৃত মীর হোসেন, ৩। মামুন মিয়া (২৩), পিতা- আজিম , ৪। মাহতাব (৩৫), পিতা- মৃত আফসার উদ্দিন, সর্ব সাং-বগাদিয়া তাল তলা, ৫। ফজলু (৩০), পিতা- মতি মিয়া, সাং-বগাদিয়া গুল মসজিদ, ৬। আল আমিন (৪০), পিতা- মৃত জনাব আলী, সাং-করমুলি, ৭। হৃদয় চন্দ্র দাস (২১), পিতা- রিপন চন্দ্র দাস, সাং- নগুয়া শেষ মোড় সিএনজি ষ্ট্যান্ড, সর্বথানা ও জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৮,২০০/- (আট হাজার দুইশত) টাকা উদ্ধার করে ০৮/০৪/২০২৪ খি: ২৩.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply