
DESK REPORT KISHOREGANJ:
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২০/০৪/২০২৪ খ্রি: ২০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন ব্রাহ্মনকান্দি সাকিনস্থ গলাকাটা মোড় সংলগ্ন উত্তর পার্শ্বে সিকদার সড়কের উপর ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ লিটন ফকির (৩৮), পিতা- মৃত আব্দুল হান্নান, গ্রাম- কাটাখালি, থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২০/০৪/২০২৪ খি: ২০.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply