শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

তীব্র গরমে ও তাপদাহে অতিষ্ট জনজীবন, বাড়ছে হাসপাতালে রোগীর সংখ‍্যা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার: 

কিশোরগঞ্জে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্থানে। গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা।

 

গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষসহ শিশু । বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে বাড়ছে রোগীর সংখ্যাও। হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য।

 

বিশেষ করে দেখা গেছে শিশু ওয়ার্ডে যেখানে ২০টি শয্যায় ২০জন শিশু চিকিৎসা পাওয়ার কথা, সেই ক্ষেত্রে ৬২ জন শিশু চিকিৎসা নিতে হচ্ছে, শিশুর রোগীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে প্রতি শয্যায় দুই থেকে তিনজন করে শিশু গাঁদাঘাদি করে থাকতে হচ্ছে,এমনটা জানিয়েছেন হাসপাতালের নার্সেরা । এরপরেও যতা সম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগন।

 

চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিভাগে চিকিৎসারত মেডিকেল অফিসার বৃন্দ।
এবিষয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডি ডি ডাঃ মোঃ একরাম উল্লাহ ও আর এম, ও, ডাঃ দেবাশীষ এর সঙ্গে কথা হলে তারা জানান, তীব্র গরম ও তাপ দেহে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে তারপরেও আমাদের চিকিৎসার ক্ষেত্রে কোন ত্রুটি নেই, রোগীদের সুস্থ করতে আমরা নিয়মিত চিকিৎসা দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost