শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

হাওরের কুখ্যাত ডাকাত হযরত পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার

ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ জেলার ইটনা থানা পুলিশের বিশেষ অভিযানে হাওরের কুখ্যাত ডাকাত হযরতকে কটিয়াদী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ইটনা থানার মামলা নং- ০৪, তারিখ-৩০/০৮/২০২৩ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত হযরত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ইটনা থানাসহ বিভিন্ন থানায় বর্ষা মৌসুমে হাওরে নৌ ডাকাতিসহ চুরি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। উল্লেখ্য গত ১৫/০৮/২০২৩ খ্রি. ইটনা থানার কাটাখালনামক স্থানে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম জনাব এস.এম আমানত @ আমান বাদী হয়ে হযরতসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করলে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়। মামলার ১ম তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আহসান হাবিব বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ০৫ জন সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। ঐ সময় হযরতসহ আরও কয়েকজন ডাকাত পলাতক ছিলেন। মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব শাহাব উদ্দিন গোপন সূত্রে জানতে পারে যে, ডাকাত হযরত দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন রেখে আত্মগোপনে থাকার পর হাওরে পানি চলে আসার সময় হওয়ায় ঢাকা থেকে হাওরে নিজ গ্রামে আসছে । উক্ত সংবাদের ভিত্তিতে তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব শাহাব উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কটিয়াদী থানা পুলিশের সহায়তায় কটিয়াদী বাসস্ট্যাণ্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসে বাসে তল্লাশী করে ২৯ এপ্রিল ২০২৪ খ্রি: বিকেল অনুমান ০৫:১৫ ঘটিকায় কুখ্যাত ডাকাত হযরতকে গ্রেফতার করত সক্ষম হন। ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে অদ্য সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost